Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন নীলফামারীর বিলকিস ইসলাম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি বিলকিস ইসলামকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিলকিস ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণার খবরে কিশোরগঞ্জ বিএনপি, অঙ্গসংগঠনসমূহ ও সাধারণ মানুষ আনন্দিত।

সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত ৩৬ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের সাথে সাথে নীলফামারীর কিশোরগঞ্জের সাধারণ মানুষদের মাঝে উচ্ছাস দেখা গেছে। উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহ, সাধারণ মানুষ, গ্রামবাসী আনন্দিত ও উচ্ছসিত।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, বিলকিস ইসলাম গুরুত্বপূর্ণ এ পদের জন্য নীলফামারী থেকে মনোনিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নিজেকে মেলে ধরেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় দলের রাজনৈতি কর্মকান্ডেও ছিলেন সক্রিয়। রাজপথে সক্রিয় ভূমিকা থাকায় দল তাকে মূল্যায়ন করেছে। বিলকিস ইসলামকে মনোনয়ন দেয়ায় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম জানান, বিলকিস ইসলাম একজন ত্যাগী নেতা। এটি আমাদের প্রাপ্য ছিল। মাঠের ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয় তা প্রমাণ দেখালেন আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ-সৈয়দপুরসহ নীলফামারীর উন্নয়নে বিলকিস ইসলাম অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি। আজকে আমাদের আনন্দের দিন।

উল্লেখ্য যে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের কৃতি সন্তান বিলকিস ইসলাম।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।