Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের গাফিলতিতে এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে এসএসসি পরীক্ষার এডমিট কার্ড না পাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান যথাযথভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন ও নির্ধারিত সব ফি পরিশোধ করলেও এখনো পর্যন্ত তার এডমিট কার্ড দেওয়া হয়নি। ফলে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, বিষয়টি একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং বিষয়টি এড়িয়ে যাওয়ায় তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেওয়া ঝুঁকির মুখে পড়েছে। স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে তার মৌলিক শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে এডমিট কার্ড প্রদান নিশ্চিত করার জন্য করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান বাবুলের সঙ্গে ০১৯১১০৫৮৮** নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। স্কুল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।