Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আবারও কমলো স্বর্ণের দাম, ডলারের দিকে ঝুঁকছে বিনিয়োগ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ডলারের বিনিময় হার।

স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮০ ডলার ৯০ সেন্ট, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৭ শতাংশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে জুনে সরবরাহের চুক্তিতে সোনার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮১২ ডলার ৬০ সেন্টে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং তা বন্ধের ঘোষণার ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।

সাধারণত মূল্যস্ফীতি বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ার কথা। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের বদলে ডলারকে বেশি প্রাধান্য দিচ্ছেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।