মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অধ্যাপক ডা. আনোয়ারুল হক এমপি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে হবে: অধ্যাপক ডা. আনোয়ারুল হক এমপি

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। 

মঙ্গলবার (৪আগস্ট) পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়াও তিনি হাসপাতালের সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত কার্যক্রম ও সহায়তা কার্যক্রমের বিষয়ে অবগত হন। 

এসময় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাধারণ মানুষের জন্য আরও উন্নত, মানবিক ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের জন্য উন্নত, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেত্রকোনার স্বাস্থ্যখাত উন্নয়নে  নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু প্রমূখ। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});