শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত, স্ত্রীসহ দুই নারী আহত

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া বজ্রাঘাতের ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৬)সহ দুই নারী আহত হয়েছেন। আহত অপর নারীর নাম মর্জিনা বেগম (৫০)।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক।

অন্যদিকে আহত দুইজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তুপ করছিলেন।

হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মহব্বত খাঁ লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী রুমা বেগমও বজ্রাঘাতে আহত হন। এছাড়া পাশেই মর্জিনা বেগম নামে আরেক নারী বজ্রাঘাতে আহত হন।

আকস্মিক এ দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});