রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আইডিসির হিসাবে বাংলাদেশের শীর্ষে ইনফিনিক্স


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) বাজার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরো সময় এবং ২০২৬ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছেএটক ব্যান্ড ইনফিনিক্স। প্রতিযোগিতামূলক বাজারে ধারাবাহিক এই অবস্থান ব্র্যান্ডটির পণ্য বৈচিত্র্য ও গ্রাহকভিত্তির বিস্তৃতিকে তুলে ধরেছে।

বাংলাদেশে ইনফিনিক্সের বর্তমান পোর্টফোলিওতে বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীর জন্য রয়েছে নোট ৬০, জিটি ৩০, হট ৭০ ও স্মার্ট ২০ সিরিজ। নোট ৬০ সিরিজে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারি সক্ষমতায়। গেমিংকেন্দ্রিক জিটি ৩০ সিরিজে রয়েছে উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও গেমিং উপযোগী প্রযুক্তি। অন্যদিকে হট ৭০ সিরিজ মূলধারার ব্যবহারকারীদের এবং স্মার্ট ২০ সিরিজ সাশ্রয়ী স্মার্টফোনপ্রত্যাশীদের লক্ষ্য করে তৈরি।

এর আগে আইডিসির ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্যেও বাংলাদেশে ইনফিনিক্সের শক্তিশালী অগ্রগতির চিত্র পাওয়া যায়। সে সময় দেশটিতে ব্র্যান্ডটির সরবরাহ এক বছরে ৮৮ দশমিক ৩ শতাংশ বেড়েছিল এবং প্রথমবারের মতো দ্বিতীয় অবস্থানে উঠে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});