বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আখাউড়ায় মাদ্রাসার ৩ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

আখাউড়ায় মাদ্রাসার ৩ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরে অবস্থিত শাহ্ পীর কল্লা শহীদ (রহ.) দাখিল মাদ্রাসায় তিন শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অফিস সহকারী বোরহান উদ্দিন খাদেম ও নৈশ প্রহরী মো. মোছা মিয়াকে অবসরজনিত কারণে এবং শিক্ষক আব্দুর রাজ্জাক ( শিমুল) কে বাংলাদেশ রেলওয়েতে চাকরি লাভ করায় বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুফতি কেফায়াতুল্লাহ মাহমুদীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহপীর কল্লা শহীদ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু। 

বিশেষ অতিথি ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদ্রাসার সহকারী সুপার সরোয়ারে আলম, শিক্ষক কাজী আবুল হাছান এবং মাওলানা মো. ওয়াসিম।

এ সময় শিক্ষক আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম, সেলিনা আক্তার, খালেদা আক্তার, লতিফা, সাবিকুন্নাহারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করেন। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল ও সহকর্মীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের চোখ গড়িয়ে অশ্রু পড়ে।  

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});