প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে সূচিত হওয়া ছয় দিনব্যাপী এই আনন্দ উৎসবের আনুষ্ঠানিক যবনিকা টানছে আজকের শুভ বিজয়া দশমী।
সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই দেবী বিসর্জন সম্পন্ন করার তাগিদ দিয়েছে।
এ বছর দুর্গাপূজার সরকারি ছুটি নির্বাহী আদেশে তিন দিন বৃদ্ধি করায় এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পেয়েছেন নাগরিকেরা, যা উৎসবের আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। বিজয়া দশমী উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
ধর্মীয় নিয়ম-রীতির পাশাপাশি দুর্গাপূজা বাংলাদেশের হাজার বছরের সম্প্রীতি ও মেলবন্ধনের প্রতীক হিসেবে উদযাপিত হয়। শুভ বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বিটিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হচ্ছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.