শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও কাফকো কলোনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার (২ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। অভিযান চলাকালে সড়ক পরিবহন আইনের বিধি লঙ্ঘনের দায়ে এক বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাফকো কলোনীর সামনে অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে আনোয়ারা থানা পুলিশ।

এদিকে, স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির বিষয় বিবেচনায় নিয়ে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় জমে থাকা পানির নিষ্কাশনের জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বাজারের সামনে জমে থাকা পানির জন্য ড্রেন নির্মাণের মাধ্যমে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও জনদুর্ভোগ নিরসনে গৃহীত পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});