বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আন্তর্জাতিক বাউল উৎসবে শফি মণ্ডল

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাউল উৎসবে শফি মণ্ডল

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ০)

শফি মণ্ডল

X

শফি মণ্ডল

বাংলার বাউল গান ও লোকঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’। এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দেশের খ্যাতিমান বাউলশিল্পী শফি মণ্ডল। তার সঙ্গে অংশ নেবেন লোকশিল্পী ডলি মণ্ডল। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। 

তারা জানান, ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী, ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে আন্তর্জাতিক সেমিনার ও বাউল-লোকসংগীতবিষয়ক কর্মশালা। ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আন্তর্জাতিক আয়োজন। 

উৎসবে শফি মণ্ডল ও ডলি মণ্ডলের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, সংস্কৃতিকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেবেন। 

সংবাদ সম্মেলনে শফি মণ্ডল বলেন, ‘লোকসংগীত একটি জাতির সাংস্কৃতিক মেরুদণ্ড। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের বাউল দর্শন ও লোকঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।’ 

উৎসবের আহ্বায়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘লোকসংগীত  যুগে যুগে মানবতা, সম্প্রীতি ও জীবনবোধের কথা বলে এসেছে। বাংলার লোকসংগীত বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। 

আন্তর্জাতিক পরিসরে এই ঐতিহ্যকে তুলে ধরতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে বাংলার বাউল ও লোকসংস্কৃতি বিশ্বদর্শকের কাছে নতুনভাবে পরিচিত হবে এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র আরো বিস্তৃত হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});