রবিবার , ৩১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

ঢাকা ইনফো২৪
মে ৩১, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি, যা বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির দলের জন্য শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মাঠে নামবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

প্রথম প্রীতি ম্যাচে আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে।

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দল আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুন সকাল ৬টায়।

বিশ্বকাপ চলাকালে অনুশীলন, পুনরুদ্ধার কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতির জন্য কানসাস সিটিকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে নির্বাচন করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের পুরো সময় স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবে দলটি।

বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ১৬ জুন। সেদিন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন