বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইরান আলোচনা জটিল, তবু আশাবাদী যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান আলোচনা জটিল, তবু আশাবাদী যুক্তরাষ্ট্র

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:০১ এএম   (ভিজিট : ০)

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

X

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা জটিল এবং এতে কিছুটা সময় লাগবে। তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

তার ভাষ্য, সেই সমঝোতা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ইতিবাচক হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এটি জটিল হবে এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে।’

তিনি বলেন, ‘আজ তেলের দাম সম্ভবত ৭৯ ডলারে ছিল। এই তেলের দাম কমবে এবং কমই থাকবে।’

ভ্যান্স আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে যাবে।

তবে তিনি স্বীকার করেন, আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। এ কারণে এখনই এর চূড়ান্ত ফল নিয়ে আগাম মূল্যায়ন করা ঠিক হবে না।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিষয়টি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে।’

তিনি আরো বলেন, ইস্যুটির কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের পদক্ষেপই অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});