মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইরান যুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, দাবি ট্রাম্পের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান যুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

X

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে খুবই ইতিবাচক আলোচনা চলছে। টানা তৃতীয় দিনের মতো উভয় পক্ষের মধ্যে কোনো হামলা না হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। 

সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, আমার মনে হয়, ভালো কিছু ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, সর্বশেষ এই আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আগের মতোই আবার অভিযান শুরু করবে।

অন্যদিকে, তেহরান সরাসরি কোনো আলোচনার বিষয় অস্বীকার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ট্রাম্প জানান, শুক্রবার তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো তাকে আলোচনার জন্য আরেকটি সুযোগ দেয়ার অনুরোধ করেছে। ইরানও একই সময়ে তাদের হামলা বন্ধ রেখেছে। 

প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং পাল্টাপাল্টি আক্রমণের পর এই বিরতি এসেছে। এর আগে জুনে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তাদের হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করার ইরানের সক্ষমতা দুর্বল করে দেয়া। 

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হলো এই প্রণালি। সংঘাত কমে আসতে পারে- এমন আশায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একপর্যায়ে ৯ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।

প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাঁচ মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে এসেছে বলে যে খবর প্রকাশ হয়েছে ট্রাম্প তা উড়িয়ে দেন। তিনি বলেন, আমাদের কাছে প্রচুর গোলাবারুদ আছে। মাঝারি পর্যায়ের অস্ত্রও প্রচুর রয়েছে- যতই ব্যবহার করি না কেন, শেষ হওয়ার মতো নয়। 

তবু আমি চাই আরও বেশি থাকুক। ট্রাম্প আরও বলেন, বর্তমানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম তৈরি হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনে জোর দেয়া হয়েছে। তিনি বলেন, ওই ব্যবস্থা দ্রুত তৈরি হচ্ছে। আমাদের কাছে এরও অনেক মজুত রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনের চেয়েও বেশি গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে। তিনি আরও বলেন, অপারেশন এপিক ফিউরি দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করলে কী পরিণতি হতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});