মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহ ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার।

রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

কোম্পানিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছে ক্রেতারা।

সিজন-২৪ এর আওতায় ইতোমধ্যে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছে ৬ জন ক্রেতা। খোকন মিয়াসহ অন্য মিলিয়নিয়াররা হলেন- রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ার গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার। মিলিয়নিয়ার ছাড়া লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার পেয়েছেন অগণিত ক্রেতা। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন