বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উপজেলা জামায়াত আমিরের পদ স্থগিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

মহিলা কলেজে অধ্যাপনা: উপজেলা জামায়াত আমিরের পদ স্থগিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ০)

অধ্যাপক গোলাম কিবরিয়া

X

অধ্যাপক গোলাম কিবরিয়া

মহিলা কলেজে চাকরি করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রুকনদের সদস্য পদ স্থগিত রাখার নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই নীতির আলোকে অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপনা করে আসছেন। শিক্ষাউপকরণ

জানা গেছে, অধ্যাপক গোলাম কিবরিয়া ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রুকন পদ স্থগিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় নীতিমালার বাইরে কোনো সিদ্ধান্ত নয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});