মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঋণের কিস্তি ও সংসারের চাপে মানসিকভাবে ভেঙে পড়া মাসুদ গুরুতর আহত


অক্টোবর ৬, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি পরিশোধ ও সংসারের খরচ চালাতে হিমশিম খেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার মাসুদ দাড়িয়া (৩৭)। কয়েকদিন ধরে তার আচরণেও অস্বাভাবিকতা দেখা দিয়েছিল। এর মধ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাসুদ উপজেলার লোহারঙ্ক গ্রামের আবু বক্কর দাড়িয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না তিনি। আয়-রোজগার কম হওয়ায় কিস্তির পাশাপাশি সংসারের দৈনন্দিন খরচ চালাতেও সমস্যায় পড়েছিলেন। এ নিয়ে ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

মাসুদের চাচাতো ভাই নুরুন্নবী দাড়িয়া বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ করতে গিয়ে মাসুদ সমস্যায় পড়েছিলেন। আয় কম হওয়ায় একদিকে ঋণের কিস্তি, অন্যদিকে সংসারের খরচ চালাতে না পেরে তিনি মানসিকভাবে বিষণ্ন হয়ে পড়েন।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে মাসুদ অস্বাভাবিক আচরণ করছিল। প্রায়ই বলত, আমি মরে যাব। আবার পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এমন কথাও বলত। আমরা বুঝতে পারছিলাম তার মানসিক অবস্থা ভালো নেই।’

স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে বাড়িতে থাকা অবস্থায় মাসুদ গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মাসুদের শরীরে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে মাসুদের আচরণে পরিবর্তন লক্ষ্য করলেও পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠবে, তা তারা বুঝতে পারেননি। বর্তমানে তার চিকিৎসা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});