শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

এনআইডি পেতে প্রায় ৯০ হাজার প্রবাসীর আবেদন

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ৯০ হাজার বাংলাদেশি নাগরিক অনলাইনে নিবন্ধন আবেদন সম্পন্ন করেছেন।

শনিবার (২০ জুন) প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত নির্বাচন কমিশন (ইসি)-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমের আওতায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকাসহ মোট ১৪টি দেশের ২৪টি কূটনৈতিক স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, এখন পর্যন্ত জমা পড়া মোট ৮৯ হাজার ৮৯৭টি আবেদনের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন প্রবাসী নাগরিক তাদের বায়োমেট্রিক প্রদান করেছেন। সামগ্রিক তদন্ত প্রক্রিয়া শেষে ইতোমধ্যে ৪৭ হাজার ১৩২টি আবেদন অনুমোদিত হয়েছে এবং আইনি জটিলতা বা তথ্যের ঘাটতির কারণে ২২ হাজার ৩৫২টি আবেদন বাতিল করা হয়েছে। বাকি আবেদনগুলোর মধ্যে একটি বড় অংশ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় কিংবা তথ্য আপলোডের প্রক্রিয়ায় রয়েছে। এদিকে কমিশন ২২ হাজার ১৮টি স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশগুলোর মিশন ও দূতাবাসে পাঠিয়ে দিয়েছে এবং আরও ৭ হাজার ২৬৯টি কার্ড প্রিন্ট করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রবাসীদের মধ্য থেকে সবচেয়ে বেশি ২৩ হাজার ৯৪০টি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর সবচেয়ে কম দক্ষিণ আফ্রিকা ১২৬টি আবেদন। সৌদি আরবে নিবন্ধন আবেদন জমা পড়েছে ৬ হাজার ৩৫২টি। যুক্তরাজ্যে ১৭ হাজার ৩০টি। ইতালিতে ৯ হাজার ৩৮টি। কুয়েতের আবেদন জমা পড়েছে ৫ হাজার ৫৭৩টি। কাতার থেকে আবেদন করেছেন ৫ হাজার ৪০৬ জন প্রবাসী।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এই সেবা নিতে হলে, প্রথমে অনলাইনে ফরম-২(ক) পূরণ করতে হবে। এর সাথে সচল বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, এনআইডিধারী তিনজন নাগরিকের প্রত্যয়নপত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট দূতাবাসের ডেস্কে জমা দিতে হবে। তবে চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ৫৬টি উপজেলা বা থানার নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা হিসেবে বিশেষ তথ্য ফরম, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতা-মাতার এনআইডি বা মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, ইউটিলিটি বিলের কপি কিংবা বাড়িভাড়ার চুক্তিনামার মতো কিছু অতিরিক্ত নথি প্রদর্শনের প্রয়োজন হতে পারে। কোনো আবেদনকারী যদি বাধ্যতামূলক নয় এমন কোনো নথি প্রবাসে বসে তাৎক্ষণিকভাবে জমা দিতে না পারেন, তবে তিনি দেশে অবস্থানরত তার আত্মীয়-স্বজনের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তা জমা দেওয়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট দেশে আবেদনপত্র গ্রহণ ও তথ্য যাচাইয়ের পর নির্বাচন কমিশনের চূড়ান্ত তদন্ত শেষে এনআইডি কার্ডটি তৈরি করে বিতরণের জন্য নির্দিষ্ট দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন