সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

এনআইডি সংশোধন সহজ করতে ইসির বিশেষ কমিটি গঠন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

‎ঢাকা: ‎জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পরিমার্জনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটিকে আরও সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে বর্তমান এসওপি পর্যালোচনার জন্য একটি কর্মশালা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

‎সোমবার (২২ জুন) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

‎ইসি সূত্রে জানা গেছে, সেবা প্রদান প্রক্রিয়া সহজ করা এবং বর্তমান নিয়মকানুন মূল্যায়নের উদ্দেশ্যে এই কর্মশালাটি আয়োজন করা হবে, যার রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত কমিটিকে।

৫ সদস্যের এই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ)। কমিটির অন্য সদস্যরা হলেন, পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সিস্টেম অ্যানালিস্ট (আইএস শাখা) এবং সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাইকরণ)। আর সদস্য সচিব হিসেবে কাজ করবেন সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন)। এই কমিটিকে কর্মশালা আয়োজনের একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে এনআইডি মহাপরিচালকের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এদিকে, ইসি কার্যালয় থেকে জানা গেছে, বর্তমানে এনআইডি সংশোধনের বিভিন্ন ক্যাটাগরিতে (ক, ক-১, খ, খ-১, গ এবং ঘ) প্রায় ৮৫ হাজার আবেদন ঝুলে রয়েছে। এর মধ্যে শুধু এনআইডি মহাপরিচালকের এখতিয়ারাধীন ক্যাটাগরিতেই পেন্ডিং আবেদনের সংখ্যা প্রায় ৬৪ হাজার। মূলত এই বিপুল পরিমাণ আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই বিদ্যমান নিয়মকানুন পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন