মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময় অপচয় কমাতে উচ্চশিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের স্নাতক কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সেশনজট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা জরুরি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও সমন্বয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের চার বছরের কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে।’

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষকদের মধ্যে স্বতঃপ্রণোদিত মানসিকতা থাকতে হবে এবং নিজেদের কর্মের মাধ্যমে সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নকলের ধরন এখন আগের তুলনায় অনেক বদলে গেছে। কেউ কেউ ডিজিটাল যন্ত্র ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে।

এ কারণে কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্ক থাকতে হবে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে দেশের মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করা সম্ভব। পার্বত্য অঞ্চলেও শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে ব্যাপক কাজ করার প্রয়োজন রয়েছে।

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন