শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়েছে। প্রস্তাবটি পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম পরিবর্তনের আবেদন সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখায় জমা দেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বগুড়ার জেলা প্রশাসক এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাম পরিবর্তনের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ১১ জুন বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার চারটি নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে ইউনিয়নগুলোর নাম রাখা হয় মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

স্থানীয়দের একাংশের অভিযোগ, এসব নামের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রতিমন্ত্রী।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তার সন্তানদের নামে কোনো ইউনিয়নের নাম রাখা হয়নি। বিষয়টিকে তিনি ‘কাকতালীয়’ বলে উড়িয়ে দিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন