শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল ভাইয়ের

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলের দিকে হাটহাজারী পৌরসভার ‘ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার’-এর সামনে হাটহাজারী-রাউজান আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দুবাই প্রবাসী মো. জসিমের সন্তান। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নাফিতের ঘাটা এলাকার ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামিরের মেজ বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে সামির কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সামির।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ‘সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হাটহাজারী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন