মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কয়েক শো সাংবাদিক মিছিল করেছেন। 

গত শুক্রবার বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন। কলকাতা এবং বিভিন্ন জেলার রিপোর্টার, ফটোসাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। 

ধর্মতলার প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি রাসমণি অ্যাভিনিউতে শেষ হয়। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেন।

২৪শে জুলাইয়ের সহিংসতায় আহত সাংবাদিকরাও এদিন লোক ভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে তবে রাজ্যপাল না থাকায় তারা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করেন ও হস্তক্ষেপ কামনা করেন। 

সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। রাজনৈতিক সমাবেশ ও অন্যান্য জনসভার সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। 

এদিনের প্রতিবাদ মিছিলে কলকাতা প্রেসক্লাব, ইন্দো-বাংলা প্রেসক্লাবসহ রাজ্যের ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা অংশ নিয়েছিলেন।

২৪শে জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত মিছিলে সহিংসতার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});