বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কলেজ ছাত্রীকে জোরপূর্বক বিয়ে ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে এক কলেজ ছাত্রীকে (১৯) জোরপূর্বক বিয়ে এবং ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা মোছাঃ রোখসানা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এই অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় জড়িত সাইফুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা ধোপাদহ গ্রামের ফিরোজ শেখ ব্যবসার প্রয়োজনে পরিবার নিয়ে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। প্রায় এক বছর আগে ভাটারা ইউনিয়নের মাহাবুবুল আলম চাঁন খার পুত্র সাইফুল খান (৪২)-এর মাধ্যমে ফিরোজ শেখের কন্যার (মোছাঃ ফারজু আক্তার রিতু) সাথে ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) গ্রামের দুদু মিয়ার পুত্র মোঃ মানিক ওরফে নাহিদ (২৫)-এর বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মানিক প্রচন্ড ক্ষুদ্ধ হন। গত ২১-০৫-২০২৬ ইং তারিখে কলেজের প্রয়োজনে জন্মনিবন্ধন নিতে ওই ছাত্রী গাজীপুর থেকে সরিষাবাড়ীর ভাটারা বাজারে আসলে পূর্বপরিকল্পিত ভাবে সাইফুল ও মানিক তাকে জরুরি কথার অজুহাতে ভাটারা বাজারের উত্তরের বিলপাড়ে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন ইলিয়াস, লিমন, জনি ও শুনতুইলা। তারা ছাত্রীকে মানিকের সাথে বিয়ে করতে চাপ দেয়। প্রাণনাশের হুমকি দেওয়ায় জীবন রক্ষায় ছাত্রীটি তাদের সাথে ভাটারা এলাকার কাজী মোঃ শামীমের অফিসে যান। সেখানে জোরকরে বিয়ের রেজিষ্ট্রি করা হয়। রাতেই মানিক বন্ধুদের সাহায্যে ছাত্রীকে শিমলাবাজার ইস্পাহানী এলাকার রাহী বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি ইউনিটে চর হরিপুরের লিমনের ভাড়াকৃত বাসায় নিয়ে যান। সেখানে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরকরে তাকে প্রথমবার ধর্ষণ করা হয়। এভাবে ২৪ মে পর্যন্ত ওই কক্ষে আটকে রেখে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। গত ২৪ মে রাত আনুমানিক ৩ টার দিকে মানিক ও তার বন্ধুরা অসুস্থ্য ছাত্রীকে ধোপাদহ গ্রামে তার নিজ বাড়ির সামনে রেখে আসেন। পরে ছাত্রীটি তার পরিবারকে বিস্তারিত জানালে পরিবার তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও পরামর্শের পর ২৫ মে দিবাগত রাতে ভুক্তভোগীর মা মোছাঃ রোখসানা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ৭ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় এজাহার দায়ের করেন। মামলা নং ২১/৯৭ (২৫-০৫-২০২৬ইং)।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে এবং বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন