শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান ঢাকা চেম্বারের

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান ঢাকা চেম্বারের

‘রাসায়নিক নির্ভর রপ্তানিমুখী শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের উন্নয়ন’ শীর্ষক সেমিনার

X

‘রাসায়নিক নির্ভর রপ্তানিমুখী শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের উন্নয়ন’ শীর্ষক সেমিনার

রাসায়নিক খাতে দেশের আভ্যন্তরীণ বাজার ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হলেও অতিমাত্রায় আমদানি নির্ভরশীলতা,  শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, উচ্চ শুল্কহার সহ সরকারি সেবা এবং লাইসেন্স প্রাপ্তি প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রিতাসহ সর্বোপরি লজিস্টিক অবকাঠমোর সীমাবদ্ধতার কারণে সম্ভাবনাময় এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে কাঙ্খিত অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না বলে মত প্রকাশ করেন ডিসিসিআই আয়োজিত ‘রাসায়নিক নির্ভর রপ্তানিমুখী শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের উন্নয়ন’ শীর্ষক সেমিনারের অংশগ্রহণকারী অংশীজনবৃন্দ|   

 

শনিবার (২৫ জুলাই) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাসায়নিক খাতের বর্তমান অবস্থা চিহ্নিতকারণ এবং উত্তরনে করণীয় নির্ধারণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘রাসায়নিক নির্ভর রপ্তানিমুখী শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের উন্নয়ন’ শীর্ষক সেমিনার এসব বক্তব্য উঠে এসেছে। 

সেমিনারে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মহাপরিচালক মোঃ সলিম উল্লাহ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সদস্য আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন| 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া এবং ঔষুধের শিল্পের রপ্তানি ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকার বিষয়টি বহুলাংশেই রাসায়নিক পণ্যের প্রতিযোগিতামূলক সাপ্লাইচেইনের উপর অনেকাংশে নির্ভরশীল| তবে দেশের শিল্পখাতে ব্যবহৃত রং, রাসায়নিক এবং বিশেষায়িত শিল্পে ব্যবহৃত কাঁচামাল প্রভৃতির আমদানি নির্ভরতা, শুল্ক জটিলতা, পরিবেশগত অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং লজিস্টিক সীমাবদ্ধতা আমাদের সামগ্রিক শিল্পের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করেন ডিসিসিআই সভাপতি| সেই সাথে দেশের রপ্তানিখাতের ভবিষ্যৎ সুরক্ষায় রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে সক্ষমতা বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়ন কোন ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত বাধ্যবাধকতা বলে মত প্রকাশ করেন তাসকীন আহমেদ| 

বিআইএম-এর মহাপরিচালক মোঃ সলিম উল্লাহ বলেন, সরকারের শিল্প নীতিমালা সংষ্কারের কার্যক্রম চলমান রয়েছে, তাই রাসায়নিক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের উন্নয়নে কি আলাদা নীতিমালা প্রয়োজন অথবা বিদ্যমান শিল্প নীতিতে একটি নতুন অধ্যায় হিসেবে অন্তর্ভূক্ত করলেই চলবে, সে বিষয়ে উদ্যোক্তাদের সিদ্ধান্ত সরকারকে জানানো হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে| দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নে বিশেষকরে দক্ষ জনবল ˆতরিতে সরকার ও বেসরকারিখাতের একযোগ কাজ করার উপর তিনি জোরারোপ করেন|      

বিসিএসআইআর-এর সদস্য আবুল ফাতাহ মো: বালিগুর রহমান বলেন, শিল্প ও শিক্ষাখাতের মধ্যকার সমন্বয় বাড়ানো প্রয়োজন| বিসিএসআইআরের গবেষণায় প্রাপ্ত ফলাফল ও উৎপাদিত পণ্য ব্যবহারের জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান| তিনি বলেন, হালকা প্রকৌশল শিল্পে আমাদের বাজার প্রায় ৫ হাজার কোটি টাকার, তবে এর সম্ভাবনা কাজে লাগাতে বিদ্যুৎ ও জ্বালানি প্রাপ্তি নিশ্চিত সহ সহায়ক নীতি সহায়তা প্রদান একান্ত অপরিহার্য|    

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস আর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রাব্বানী| তিনি বলেন, আমাদের আভ্যন্তরীণ রাসায়ানিক খাতের বাজার ৬-৮ বিলিয়ন মার্কিন ডলারের, যা প্রতিবছর ১০-১৫% হারে বৃদ্ধি পাচ্ছে, এবং ২০২৫ সালে বাংলাদেশ ৬.২ বিলিয়ন ডলারের রাসায়ানিক আমদানি করেছে, যার বেশির ভাগই  তৈরি পোষাক, ঔষধ ও চামড়া খাতে ব্যবহৃত হয়| তবে এখাতের লজিস্টিক সীমাবদ্ধতা, উচ্চ শুল্ক হার, অপ্রতুল অবকাঠামো এবং কার্যকর সাপ্লাইচেইনের অভাব অন্যতম প্রতিবন্ধকতা বলে তিনি উল্লেখ করেন। সেই সংশ্লিষ্ট নীতিমালার যুগোপযোগীকরণে পাশাপাশি নিজস্ব সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি|   

সেমিনারের নির্ধারিত বক্তৃতায় পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জিয়াউল হক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)-এর চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি এম. মোসাদ্দেক হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)-এর পরিচালক ড. মো. আক্তার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ও প্রধান ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. ইয়াসমিন নাহার জলি, বাংলাদেশ এগ্রো-কেমিক্যাল ম্যানুফেকচার্স এসোসিয়েশন (বামা)—এর সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর দ্বিতীয় সচিব (শুল্ক, রপ্তানি ও বন্ড) সুরাইয়া সুলতানা, বিজিএমইএ’র পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ, বিকেএমইএ’র পরিচালক মো. মনিরুজ্জামান এবং ডাইস্টার সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. মাজাহারুল ইসলাম সুমন প্রমুখ অংশগ্রহণ করেন|

আলোচনায় অংশ নিয়ে বিকেএমইএ’র পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, তৈরি পোষাক খাতে সহায়ক নীতি সহায়তার কারণে এখাতে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের উন্নয়নের ফলে ব্যবসা পরিচালনা সহজতর হয়েছে এবং রাসায়ানিক শিল্পখাতেও এই ধারাবাহিকতা অনুসরণ করা যেতে পারে, যার মাধ্যমে কর্মসংস্থান ও বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে| 

শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানী ও নীতি সহায়তা, রাসায়নিক উৎপাদনে আন্তর্জাতিক মান বাজায়ে রাখা এবং বিশেষায়িত শিল্পাঞ্চল  তৈরির কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন বিজিএমইএ’র পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ| দেশে একটি শক্তিশালী ও কার্যকর কেমিক্যাল ইকো-সিস্টেম  তৈরি, দক্ষ জনবল ও গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর জোরারোপ করেন বিএপিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এম. মোসাদ্দেক হোসেন| 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আক্তার হোসেন বলেন, এপিআই শিল্পপার্কের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকারের উদ্যোগের শিথীলতার কারণে উদ্যোক্তারা আগ্রহ হারিয়ে ফেলছেন| 

বামা’র সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, এগো-কেমিক্যাল শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে উচ্চ হারের কারণে এখাতে সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না, তাই নীতিসহায়তা নিশ্চিতের কোন বিকল্প নেই| 

ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ বলেন, চামড়া খাতে ব্যবহৃত রাসায়নিকের বেশিরভাগই আমদানি নির্ভর, তাই আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক কমানো প্রয়োজন| এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রপ্তানি ও বন্ড) সুরাইয়া সুলতানা জানান, রাসায়নিক খাতে স্থানীয় উৎপাদন বাড়াতে বিদ্যমান শুল্কাহার ক্রমান্বয়ে হ্রাস করা হচ্ছে এবং বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুরোটাই অনলাইন ব্যবস্থাপনা চালু হয়েছে, এর সুফল শীঘ্রই উদ্যোক্তারা ভোগ করতে পারবেন| 

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বলেন, কেমিক্যাল ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে, শিল্পখাতে কোনভাবেই ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা যাবে না, অন্যথায় অর্থনীতিতে গতি আসলেও মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়তে পারে|           

সেমিনারের মুক্ত আলোচনায় ডিসিসিআই’র প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম এবং ডিসিসিআই সদস্য এম এস সিদ্দিকী অংশগ্রহণ করেন|   

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ রাসায়নিক সংশ্লিষ্ট সরকারি-বেসরকারিখাতের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন|

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});