কালিয়াকৈরে জনতার হাতে অটোরিক্সা চোর আটক, পুলিশে সপোর্দ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৫২ পিএম (ভিজিট : ০)
X
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরের ঠেঙ্গার বান্দ এলাকায় আজ মঙ্গলবার(২৩জুন) ভোরে তামিম নামের এক গরু চোরকে আটক করে পুলিশে সপোর্দ করেছে জনতা।
আটককৃত অটোরিক্সা চোর তামিম হোসেন গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।
এলাকাবাসী ও অটোমালিক সূত্রে জানা গেছে মঙ্গলবার ফজরের নামাজের সময় তামিম নামের অটোরিকশা চোর স্থানীয় মৌচাক ফুলবাড়িয়া পাকা সড়কের পাশে রবিউলের বাড়ি থেকে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে পালানোর সময় রাস্তায় চলাচলরত লোকজন দেখতে পান অটো রিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে।
অটো রিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে তারা এমন ডাকাডাকি শুরু করেন এবং তাদের ডাক চিৎকার শুনে চারিদিক থেকে আশপাশের লোকজন এসে কয়েকটি মোটরসাইকেল নিয়ে অটো রিক্সার পিছু নেয়। এতে চোর অটোরিকশা নিয়ে কাজীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় জঙ্গলের কাছে পৌছলে চোর তামিম অটো রিক্সা রাস্তার পাশে ফেলে দিয়ে বনের ভেতর পালিয়ে যায়। পরে এলাকাবাসীর মনের ভিতরে থেকে তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের সুপর্দ করেছে ।
স্থানীয় জনতা তামিম নামের একজনকে ধরতে সক্ষম হলেও চুরের সাথে থাকা অপর দুজনকে ধরতে পারেনি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম জানান স্থানীয়রা একটি অটোরিক্সা চোর আটক করে গণধোলাই দিচ্ছে এমন সংবাদ পেয়ে থানা থেকে ফোর্স পাঠিয়ে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।