মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সাহেব আলী হ*ত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন


অক্টোবর ১৩, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মনির।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মোজাম্মেল হোসেন (৭৩), আয়েন উদ্দিন (৬৮), আক্তার হোসেন (৪৩), সাবু (৪১), আবু (৩৭), সেলিম (৪১), সোহাগ (৩৮), শরিফুল ইসলাম (৪৩), বিপুল (৩৪), বদর উদ্দিন (৬৮), আফসার শেখ (৬৫) ও সুমিন (৩৮)। এরা সবাই কুমারখালী উপজেলার চাপড়া এলাকার বাসিন্দা।

মামলায় অপর দুই আসামি জুলু (৩৮) ও রাহুলকে (৩৪) দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালীর নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সাহেব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে কলাবাগানের পাশে তাঁর মরদেহ ফেলে রাখা হয়। ঘটনার দুই দিন পর নিহত ব্যক্তির ছোট ভাই আহম্মেদ আলী বাদী হয়ে কুমারখালী থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। রায়ে সংক্ষুব্ধ নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});