বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কেন্দুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকাল ৬ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সিনিয়র সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন,উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তৌফিকুল ইসলাম শিবলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ।

বক্তারা ২০২৪ সালের জুলাইয়ে শহিদ, আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন । সেই সঙ্গে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভীষিকাময় হত্যা, গুম ও নির্যাতনের স্মৃতি চারণ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন, কান্দিউড়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. মহিউদ্দিন ৷ 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});