নেত্রকোনার কেন্দুয়ায় মুকিত(৫) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে বালিজুড়া গ্রামে ঘটে। নিহত মুকিত উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামের বাপ্পি মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল ১১ টার দিকে বাড়ির সামনে খেলতে যায় মুকিত।এ সময় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় সে।কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.