আসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং এবং সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে ক্রিকেটের বিশ্বআসর। ২১ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’ তে।
৮ অক্টোবর ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ, খেলা হবে উইন্ডহোকে। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, খেলা কুগোম্পো সিটিতে। পরের ম্যাচ ১৬ অক্টোবর, বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভেন্যু ডারবান।
২ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল আগামী ২১ নভেম্বর। ১৪ দলের বিশ্বকাপের বাকি আছে আর ঠিক এক বছর।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
৮ অক্টোবর, ইংল্যান্ড-বাংলাদেশ, উইন্ডহোক ১২ অক্টোবর, নিউজিল্যান্ড-বাংলাদেশ, কুগোম্পো সিটি ১৬ অক্টোবর, শ্রীলঙ্কা-বাংলাদেশ, ডারবান ১৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, ডারবান ২৩ অক্টোবর, বাংলাদেশ-কোয়ালিফায়ার বি, সোয়ানে।