শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্রিকেট বোর্ড ও মিডিয়া জগত নিয়ে আসিফের বিস্ফোরক পোস্ট

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বরাবরের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সরব হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার তিনি ক্রিকেটাঙ্গন, রাজনীতি, মন্ত্রী, বিসিবি এবং ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একাধিক মন্তব্য করেছেন।

শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিসিবিকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি ক্রীড়া সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং সেগুলোর প্রমাণ দেওয়ার দাবি করেন। তবে পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

পোস্টে আসিফ আকবর লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমানে যারা বোর্ড পরিচালনায় আছেন, তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহারের ফল বলে মন্তব্য করেন। তিনি ক্রীড়া সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া কর্মীর কারণে মূলধারার সংবাদমাধ্যমগুলো সমস্যার মুখে পড়ছে এবং অনেক ক্ষেত্রে ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন। একইসঙ্গে কিছু সাংবাদিকের মধ্যে পেশাদার নৈতিকতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন।

আসিফ আকবর মিডিয়া মালিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, প্রকৃত ও দেশপ্রেমিক ক্রীড়া সাংবাদিকদের কাজের সুযোগ করে দেওয়া উচিত এবং অন্যদের মাঠপর্যায়ে বা ভিন্ন দায়িত্বে স্থানান্তর করা দরকার।

তিনি আরও দাবি করেন, কিছু সাংবাদিক খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরঞ্জিতভাবে সংবাদ প্রকাশ করেন, যা মূল ক্রীড়া সংবাদকে আড়াল করে দেয়।

পোস্টের শেষ অংশে তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে অতীত ও বর্তমানের বিভিন্ন প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে কড়া মন্তব্য করেন।

সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ করে আসিফ বলেন, ‘সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ, এদের খবর এবং তালিকা আমার কাছে আছে, আমি সাহায‍্য করবো। অতি দ্রুত এসব নষ্ট ভিউখোর এজেন্টদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিন, এদের কারণে আপনার মিডিয়া হাউস আছে উচ্চ মাত্রার ঝুঁকিতে।’

সবশেষে তিনি লেখেন, ‘জনতার সরকারকে বলবো, ক্রিকেট মন্ত্রী আর তিন আগস্টের গণভবনের বিহারী গুপ্তটাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন, প্রমাণ আমি দিবো। সাবধান হউন, সময় গেল সাধন হবে না।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});