মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কারে ছাত্রদল সম্পাদক নাছির

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের সেই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত ৯ কিলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করা হয়। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যেত। বিষয়টি দেখে নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করায় নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এ সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ চরম ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও পাশে থাকব। রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম, সেই দায়িত্ববোধ থেকেই আমরা মাঠে আছি।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল খায়ের আকাশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক নুর হোসেন বাবু,নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন