শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে তেল তৈরির কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরির সেই কারখানায় আবারো বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত ‘অটো গ্রিন অয়েল’ নামের ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লারের মাধ্যমে উচ্চ তাপে পুরোনো টায়ার পুড়িয়ে তেল সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয় এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শাহীন আলম বলেন, ওই কারখানায় ছোট ছোট বয়লারে পুরাতন মবিল ও টায়ার পুড়িয়ে (রিসাইক্লিং এর মাধ্যমে) জ্বালানি তৈরি করা হয়। কারখানা চলাকালে শনিবার দুপুরে ‘বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা গিয়ে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। পরে জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর নতুনভাবে ‘অটো গ্রিন অয়েল’ নামে কার্যক্রম চালু হয়। তবে এবার কারখানার চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা না যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন