গাজীপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি প্রদান
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুর জেলা পরিষদ কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে পড়ুয়া জেলার মেধাবী ও অস্বচ্ছল ৩৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে।
মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে ওই বৃত্তির চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবাষয়ক একে এম ফজলুল হক মিলন এমপি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপর জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা, রফিকুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং বিশ^বিদ্যালয় পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।