বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত, আজ বৈঠক

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত, আজ বৈঠক

গাজী নজরুল ইসলাম

X

গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় দলটি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে ।

কমিটির প্রতিবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এই তদন্ত প্রতিবেদনের আলোকে আজ দলটির নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে। 

জামায়াতে ইসলামীর সূত্রগুলো জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও প্রকাশের পরপরই দলের পক্ষ থেকে একাধিক টিমের মাধ্যমে প্রকৃত চিত্র জানার চেষ্টা করা হয়। সেখানে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়ে কিছু প্রমাণ দলের হাতে চলে আসে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, যেকোনো অনৈতিকতা ও অপরাধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নৈতিক প্রশ্নে কে এমপি থাকল বা না থাকল, তা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপরাধে জড়িয়ে পড়লে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িয়ে পড়েছেন।

এরপর দলের ভেতর থেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য একধরনের চাপ সৃষ্টি হয়। এমনকি ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রীসংস্থার নেতারা একাধিক জামায়াত নেতার সঙ্গে এ বিষয়ে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শুধু সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড নয়, সাতক্ষীরা জেলা জামায়াতের ভূমিকা মূল্যায়ন করা হচ্ছে।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, পুরো বিষয়টির তদন্ত কার্যক্রম নিয়ে আজ একটি বৈঠক আছে। সংসদ সদস্যের ব্যাপারে দল কী সিদ্ধান্ত নেয়, তা দ্রুত জানানো হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});