শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ০)

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

X

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার ধাক্কা কাটিয়ে নতুন কোচের সন্ধানে নেমেছে ইতালি। এতদিন কোচ হওয়ার দৌড়ে পেপ গার্দিওলার নামটিই বেশ শোনা যাচ্ছিলো। তবে চমকপ্রদ তথ্য হলো, পেপ গার্দিওলার সঙ্গে আলোচনায় বসার আগেই ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

জেন্নারো গাত্তুসো গত এপ্রিলে পদত্যাগ করার পর থেকেই প্রধান কোচের পদ শূন্য রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর আগে চলতি সপ্তাহে ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর পেপ গার্দিওলার সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে তার বেতনের ক্ষেত্রে বাড়তি কিছু যোগ করতেও প্রস্তুত ছিল ফেডারেশন।

তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, গার্দিওলার আগে তারা আনচেলত্তির সঙ্গেই যোগাযোগ করেছিলেন, ‘আমরা এটা লুকাতে চাই না যে, পেপের আগে কার্লোর সঙ্গে কথা বলেছিলাম। সত্যি বলতে, যাদের আমরা বিশ্বের সেরা মনে করি, তাদের দিয়েই শুরু করাটা স্বাভাবিক ছিল।’

মালদিনি ও আনচেলত্তি ইতালি জাতীয় দল এবং এসি মিলানে দীর্ঘদিন সতীর্থ ছিলেন। আনচেলত্তি ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন এবং চলতি বছরের মে মাসে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নিজের চুক্তি নবায়ন করেন। যদিও সর্বশেষ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নেয়, তবু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, ৬৭ বছর বয়সী এই কোচই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে থাকছেন।

মালদিনি আরও বলেছেন, ‘সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচ নিয়োগ দেওয়ার লক্ষ্য থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া।’

এদিকে ইতালীয় সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, গার্দিওলা বছরে ২ কোটি ইউরো (প্রায় ১ কোটি ৭০ লাখ পাউন্ড) বেতন চেয়েছেন, যা ইতালির প্রস্তাবিত অঙ্কের দ্বিগুণ। তবে ইতালির কোচ হওয়ার দৌড়ে সাবেক আজ্জুরি কোচ আন্তোনিও কন্তে, রবার্তো মানচিনি এবং সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামও আলোচনায় রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});