গুরুতর আহত রাশমিকা মান্দানা!

গুরুতর আহত রাশমিকা মান্দানা!

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। আসন্ন একটি সিনেমার দৃশ্য ধারণের সময় চোট পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি কোনো সিনেমার শুটিং বা পেশাগত কাজে অংশ নিতে পারবেন না। 

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত বিরল বলেও মন্তব্য করেছেন তারা। ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী মূলত তেলুগু, কন্নড়, তামিল ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। অভিনেত্যরীকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত বিশ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অভিনেত্রী ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই সুই সিনেমারত শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কোন সিনেমাটির শুটিং করার সময় এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।   

এই চোটের কারণে আপাতত রাশমিকার সব ধরনের শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা। বর্তমানে স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-সহ একাধিক সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।