শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫ আগস্ট উদযাপনে মেহেরপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

৫ আগস্ট উদযাপনে মেহেরপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ০)

বিএনপির প্রস্তুতি সভা

X

বিএনপির প্রস্তুতি সভা

৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎​আজ শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিলটনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

‎

‎​সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়েছে আমাদের এই নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে অর্জিত এই নতুন প্রেক্ষাপটকে আমাদের রক্ষা করতে হবে এবং জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ  সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সম্পাদক আব্দুল আউয়াল, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,  সম্পাদক মশিউর রহমান প্রমূখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});