রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গুরুদাসপুরে জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ী

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গুরুদাসপুরে জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ী

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন রসুনের আড়তদার ব্যবসায়ী বাকি বিল্লাহ জুয়েল। 

মুখোশ বা মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান ও চলাচলের পথে সন্দেহজনকভাবে অনুসরণ করছে এবং গদিঘরের তালা ভাঙার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় রোববার (২ আগস্ট) বিকেলে চাঁচকৈড় রসুন হাটে অবস্থিত আলাউদ্দিন ট্রেডার্সের গদিঘরে সংবাদ সম্মেলন করেন বাকি বিল্লাহ জুয়েল। এসময় তিনি বলেন- দীর্ঘদিন ধরে গভীর রাতে ও ভোরের দিকে কয়েকজন মুখোশ বা মাস্ক পরিহিত ব্যক্তি তার গদিঘরের সামনে ঘোরাফেরা করছে। একাধিকবার গদিঘরের তালা ভাঙার চেষ্টাও করা হয়েছে। এসব ঘটনার পর থেকে তিনি চুরি ও লুটপাটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

তিনি জানান, তার গদিঘরে অন্তত ১২ থেকে ১৫ জন রসুন ব্যবসায়ীর নগদ অর্থ গচ্ছিত থাকে। প্রতি শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় ভোর থেকেই রসুন কেনাবেচা শুরু হয় এবং ওই সময় গদিঘরে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ থাকে। এ কারণে ব্যবসা প্রতিষ্ঠান এবং নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন- শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, বাসায় যাতায়াতের পথেও কয়েকজন মাস্ক পরিহিত ব্যক্তি তাকে অনুসরণ করছে। এতে নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির ভিডিও ফুটেজ গদিঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। এসব ফুটেজ গুরুদাসপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});