বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট

হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট

গোপালগঞ্জ শহরের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল গেট এলাকায় ঔষধ বিক্রয় ও সংরক্ষণে অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে দুইটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক এবং অন্যান্য প্রেসক্রিপশনভিত্তিক ঔষধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান শেষে দুইটি পৃথক মামলায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং আদায়কৃত জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম ফয়জুল বারী। অভিযানের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ঔষধ বিক্রয়ে বিদ্যমান আইন যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে জনগণ নিরাপদ ও মানসম্মত ঔষধ প্রাপ্তি নিশ্চিত করতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন