রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঘটনায় ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই হত্যাযজ্ঞ: ঘটনায় ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন। 

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।

অভিযুক্ত অন্য সাংস্কৃতিক ব্যক্তিরা হলেন- চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নিপুণ আক্তার, জ্যোতিকা জ্যোতি, শমী কায়সার, তানভীন সুইটি, হৃদি হক, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, অভিনেতা সাজু খাদেম, হিরো আলম, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীর।

অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত এসব তারকারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনি ব্যবস্থা তদন্তের স্বার্থে অভিযোগ দাখিল করেছি।

এ ব্যাপারে সংগঠনটির সদস্য সচিব বলেন, “শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করছেন বলে আমরা মনে করি। অথচ ৫ আগস্টের দিনই হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল। কোনোভাবে আগামীতে আওয়ামী লীগ ফিরবে না। কিন্তু এসব দোসররা মাঝে মধ্যে আইনজীবী বা শিক্ষবিদ হয়ে ফেরার চেষ্টা করছেন। সেটি হতে দেব না আমরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});