রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে দাঁড়িয়ে পাওয়া এই জয় জার্মানির ‘প্রাপ্য’

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

জার্মানির নায়ক ডেনিস উন্দাভের সঙ্গে কোচ ইউলিয়ান নাগেলসমান (বাঁয়ে)।

জার্মানির নায়ক ডেনিস উন্দাভের সঙ্গে কোচ ইউলিয়ান নাগেলসমান (বাঁয়ে)।

আইভরি কোস্টের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়কে নিজেদের প্রাপ্য বলে মনে করছেন ইউলিয়ান নাগেলসমান। ম্যাচে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে খুশি জার্মানি কোচ। 

টরন্টো স্টেডিয়ামে শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে জার্মানি। টানা দুই জয়ে ২০১৪ আসরে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার নক আউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। এবার সামনে তাকাতে চান কোচ নাগেলসমান,‘ ম্যাচ জিততে পেরে আমি খুব খুশি। এই জয় আমাদের প্রাপ্য ছিল। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আমি পুরো দলের জন্যই খুশি কারণ, তারা জানে তারা গুরুত্বপূর্ণ। ম্যাচে খেলা প্রত্েযক খেলোয়াড় গুরুত্বপূর্ণ।’

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া প্রথম ম্যাচে বদলি নেমে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন ডেনিস উন্দাভ। এবার দুই গোল করে তিনিই মূল নায়ক। একুয়েডরের বিপক্ষে তাকে শুরুর একাদশে খেলানোর আভাস দিলেন কোচ। ম্যাচে দুই অর্ধের প্রথম ১০ মিনিটের খেলায় সন্তুষ্ট নন নাগেলসমান। সে কারণেই খেলায় পরিবর্তন আনতে দ্বিতীয়ার্ধে তিন বদলির সিদ্ধান্ত নেন তিনি। সেটাই পার্থক্য গড়ে দেয় ম্যাচে।

আর শেষ ৩২ নিশ্চিত হলেও গ্রুপ পর্ব ভালোভাবে শেষ করার দিকেই মনোযোগ দিচ্ছেন জার্মানি কোচ। তার মনোযোগ এখন পরের প্রতিপক্ষ একুয়েডরের দিকে।

আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে জার্মানি। একই সময়ে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আইভরি কোস্ট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন