রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বিসিকে ফাঁকা গুলি, যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) পাঁচ যুবকের একটি সশস্ত্র দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয় তারা।

পুলিশ জানায়, বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। প্রতিষ্ঠানে প্রবেশের আগে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীরা নিরাপদ আশ্রয়ে সরে যান।

ঘটনাস্থলের আশপাশে থাকা কয়েকজন জানান, গুলির ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের এক নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। ফোনে তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় ভয়ভীতি দেখানো ও শারীরিকভাবে ক্ষতির হুমকি দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ‘বোরহান বাহিনী’র নাম সামনে এসেছে। এলাকাবাসীর দাবি, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। দলের প্রধান বোরহান বিভিন্ন সময়ে নিজেকে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে উপস্থাপন করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

একাধিক সূত্র বলছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বোরহানের প্রভাব আরও বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কয়েকটি হত্যা মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদা দাবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তদন্তে কিছু নাম উঠে এলেও তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন