বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চীনে কার্গো জাহাজে আগুন, নিহত অন্তত ২৫


সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

চীনের বন্দরে নোঙর করে রাখা বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, জাহাজে থাকা মোট ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রোগীরা এখন আশঙ্কামুক্ত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের উত্তর-পূর্ব উপকূলের প্রধান নৌ-পরিবহন হাব কিংদাও বন্দরের ‘বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে’ সংস্কারকাজের জন্য নোঙর করা ছিল ওই কার্গো জাহাজ। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী সিনহুয়া প্রকাশিত একটি ছবি থেকে জানা গেছে, লাইবেরিয়ার পতাকা নিয়ে যাতায়াত করা জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। এ ঘটনায় জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি ‘নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি র জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর তাগিদ দিয়েছেন।’

প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, সব অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই ঘটনা থেকে গভীর শিক্ষা নিতে হবে। সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গুরুত্বের সঙ্গে তদন্ত ও সংস্কার করতে হবে।

অন্যদিকে, ‘আটকে পরা’ ব্যক্তিদের উদ্ধার ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। একই সঙ্গে কর্তৃপক্ষকে সেকেন্ডারি ডিজাস্টার রোধে কঠোর পদক্ষেপ নেয়ার’ আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});