মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জনতা ব্যাংকে জিয়া পরিষদের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: জনতা ব্যাংক পিএলসি-এর জিয়া পরিষদ ইউনিটের ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২৩ জুন)সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) সাইফুল আবেদীন সেলিমকে সভাপতি এবং প্রিন্সিপাল অফিসার (পিও) মো. হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র প্রিন্সিপাল অফিসার বদরুল ইসলাম শিপার ও সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম সুজন দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সিনিয়র অফিসার মো. রাসেল তালুকদারকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি.-তে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতারা।

তারা মনে করেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সদস্যদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে কার্যকর ভূমিকা পালন করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন