সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবি জকসুর

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

জবির দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবি জকসুর

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, নির্মাণাধীন দুটি ছাত্রহলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির অবশিষ্ট অর্থ দ্রুত বিতরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

রোববার (৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। এসময় জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, সমাজসেবা সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রিয়াজুল ইসলাম বলেন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। শুরু থেকেই প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে আসছে জকসু। প্রকল্পের ডিপিপি ইউজিসিতে পাঠানো এবং প্রয়োজনীয় সংশোধনের পর পুনরায় জমা দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

তিনি বলেন, এ বিলম্বে প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে সম্প্রতি উপাচার্যের সঙ্গে বৈঠকে দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে প্রশাসনের ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে।

জকসুর পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়। অন্যথায় ১৭ হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

নির্মাণাধীন দুটি ছাত্রহলের বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আগামী ডিসেম্বরের মধ্যে হল দুটির নির্মাণকাজ শেষ করার আশ্বাস দিয়েছে। জকসু এ আশ্বাসকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। তবে ডিসেম্বরের পর যেন কাজ আর দীর্ঘায়িত না হয়, সে বিষয়ে কার্যকর তদারকি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিশেষ বৃত্তির প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের পর এ পর্যন্ত মাত্র ১০ কোটি টাকা ছাড় হয়েছে। অথচ শিক্ষার্থীদের জন্য ঘোষিত মোট ৫৬ কোটি টাকার মধ্যে এখনও ৪৬ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। চলতি বাজেট থেকেই দ্রুত বাকি অর্থ ছাড় করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জকসু জানায়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি বা অনিয়ম হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তাঁর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ, বিশ্ববিদ্যালয়জুড়ে জুলাইভিত্তিক গ্রাফিতি অঙ্কন, জুলাইয়ে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি, ‘৩৬ জুলাই’ র‍্যালি, জুলাই স্মৃতি আবৃত্তি, ক্যালিগ্রাফি প্রদর্শনী, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও প্রতিযোগিতা, সেমিনার এবং বিভিন্ন সৃজনশীল আয়োজন।

সংবাদ সম্মেলনের শেষে জকসুর নেতারা এসব কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});