মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শনিবার জয়পুরহাট জেলা বিএনপি নানা কর্মসূচী পালন করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখা আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে টায় জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কালো ব্যাজ ধারন। এ ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, মনজুরে মওলা পলাশ, মতিয়র রহমান, আমিনুর রহমান বকুল, এটিএম আলমগীর কবির শুভ্র প্রমূখ। দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও আলাদা ভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।