সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

জয়ের পথে পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা আসন থেকে জিততে যাচ্ছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র হুমায়ুন কবির। গত বছর মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এ নেতা। এর জেরে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা ব্যানার্জি।

বহিষ্কারের পরও ২০২৫ সালের ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। এরপর তিনি নিজে গঠন করেন আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি দল।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রহিন্দুত্ববাদীরা অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে ফেলে। আর সে দিনটির স্মরণ করেই ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের কাজ শুরু করেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে আজ সোমবার (৪ মে)। এদিন সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮ টায়) কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে এই ভোট গণনা।

নিজের দুই আসনে ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থাকা নিশ্চিত হওয়ার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসকে এক কথায় তুলাধুনা করেছেন হুমায়ুন। তিনি দাবি করেছেন, গত ১৫ বছরে তৃণমূল এত বেশি লুটপাট করেছে যে, এ ফলাফল তাদের প্রাপ্যই ছিল।

সাংবাদিকদের তিনি বলেন, যা হচ্ছে, তা ভালোই হচ্ছে। এটিই হওয়ার কথা ছিল। মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তার ভাইয়ের ছেলেকে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন; তাদের অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যে লুট করেছে তারা ১৫ বছরে সেটিকে ছাড়িয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে চাই, যারা তৃণমূলকে জবাব দিয়েছে।

পরে নিজের জয়ের ব্যাপারে হুমায়ুন কবির বলেন, আমি দুটি আসনে নির্বাচন করেছি। দুটি আসনেই জিতব এবং জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।