শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: মন্টু

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: মন্টু

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ০)

গাছের চারা বিতরণ অনুষ্ঠান

X

গাছের চারা বিতরণ অনুষ্ঠান

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।” 

শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার দুদুবিয়া বাসস্ট্যান্ড চত্বরে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্টু বলেন, “সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি করা হবে। তিনি প্রতিটি পরিবারকে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।” 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেনের সভাপতিত্বে এবং শেখ আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, দেবাশীষ মণ্ডল, নাছির হোসেন, মাস্টার আইয়ুব আহম্মেদ, সাইফুল ইসলাম, শেখ মাহাবুবুর রহমান, মাস্টার সেলিম হায়দারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

অনুষ্ঠান শেষে আম, পেয়ারা, লেবু ও অন্যান্য প্রজাতির ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});