Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টি (জিএম কাদের) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। তাকে শিবগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টি থেকে বগুড়া-২ আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মৃত আজিমদ্দিনের পুত্র। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনার প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পর রুজুকৃত হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। শিবগঞ্জ থানার মামলায় শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আদালতে ইতিপূর্বে হত্যা, বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।