জামালপুরে জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরে জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরে জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বাহাদুরাবাদ নৌ থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান,  উজান থেকে ভেসে আসা মরদেহটি মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারন ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।